খেলা

ইউরো ২০১৬ নিশ্চিত জার্মানি- পোল্যান্ডের

ইউরো ২০১৬
ইউরো ২০১৬

ইউরো ২০১৬'র খেলা নিশ্চিত করেছে জার্মানি ও পোল্যান্ড। জর্জিয়াকে ২-১ গোলে হারিয়েছে ‘ডি’ গ্রুপের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে. ‘আই’ গ্রুপের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আগেই মূল পর্ব নিশ্চিত করা পর্তুগাল।

এছাড়া, ‘এফ’ গ্রুপ থেকে ইউরো ২০১৬’র মূল পর্বে খেলার টিকেট কেটেছে রোমানিয়া এবং নর্দার্ন আয়ারল্যান্ড।

মিউনিখে, ইউরো ২০১৬'র বাছাইপর্বের ম্যাচে, জর্জিয়ার মুখোমুখি হয় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর পেনাল্টি থেকে জার্মানিকে এগিয়ে নিয়ে যান থমাস মুলার। তবে, তিন মিনিটের মধ্যেই অধিনায়ক কানকাভার গোলে সমতায় ফেরে জর্জিয়া। ৭৯তম মিনিটে, মেসুত ওজিলের সহায়তায় ম্যাক্স ক্রুসের গোলে আরেকবার এগিয়ে যায় জার্মানি।

বাকি সময় আর কোনো গোল না হলে, জর্জিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে, ইউরো ২০১৬'র মূলপর্ব নিশ্চিত করে বিশ্ব চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে জার্মানি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ