খেলা

২০ অক্টোবর শুরু হচ্ছে শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্ট

শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্ট
শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্ট

বাংলাদেশের ক্লাব মোহামেডান স্পোর্টিং ও শ্রীলঙ্কার সলিড এফসি ক্লাবের মধ্যে ম্যাচ দিয়ে ২০ অক্টোবর চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্টের প্রথম আসর।

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আসরের ড্র অনুষ্ঠিত হয়।

গ্রুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশের মোহামেডান স্পোর্টিং ক্লাব, কোলকাতা মোহামেডান, আফগানিস্তানের ডি স্পিংঘার বাজান ক্লাব ও শ্রীলঙ্কার সলিড এফসি। আর ‘বি’ গ্রুপে আছে ঢাকা আবাহনী লিমিটেড, কোলকাতার কিংফিশার ইস্টবেঙ্গল, পাকিস্তানের করাচি ইলেকট্রিক এএফসি ও আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। ৩০ অক্টোবর শেষ হবে টুর্নামেন্ট।

বিগত ১৯৮২ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত হয় শেখ কামাল স্পোর্টিং ক্লাব। প্রতিষ্ঠানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্ট, "শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের" লোগো উন্মোচন করা হয়। পুরো আসরের আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেড।

পরে ড্র অনুষ্ঠানে অংশ নেয়া এশিয়ার ছয় দেশের ৮টি ক্লাবের ভাগ্য নির্ধারণ হয়।

প্রতিদিন দুটি করে মোট ৬দিন হবে গ্রুপ পর্বের খেলা। এরপর দুটি সেমিফাইনাল ও জমজমাট ফাইনালের মধ্যদিয়ে ৩০ অক্টোবর শেষ হচ্ছে এই টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শুধু চট্টগ্রামের নয় দেশের ফুটবলও নতুন আঙ্গিনায় প্রবেশ করবে বলে মনে করেন বাফুফের সভাপতি ও আয়োজকরা।

টুর্নামেন্টের জয়ী দলকে ২৫ হাজার ও রানার্সআপ দলকে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে। এএফসি'র টায়ার-টু অনুমোদন পাওয়া, টুর্নামেন্টের প্রতিটি খেলা আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ