খেলা

ইউক্রেনকে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন

স্পেন
স্পেন

ইউরো ২০১৬ বাছাই পর্বের ম্যাচে, মারিও জেসপারের একমাত্র গোলে ইউক্রেনকে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। দিনের আরেক ম্যাচে, লিথুয়ানিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

অ্যাওয়ে ম্যাচের শুরুতেই, ইউক্রেনের বিপক্ষে এগিয়ে যায় লা রোজারা। স্বাগতিকদের জালে বল পাঠান মারিও জেসপার। মিনিট তিনেক পরই ব্যবধান দ্বিগুন করার সুযোগ পায় স্পেন।

কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যার্থ হন সেস ফেব্রিগাস। বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা।

বাছাই পর্বের আরেক ম্যাচে, রস বার্কলির গোলে লিথুয়ানিয়ার বিপক্ষে লিড নেয় ইংলিশরা। স্বাগতিকদের আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৬২ মিনিটে অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইনের গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রয় হজসনের শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ