শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া না নেয়া অনিশ্চিত আফগানিস্তানের ক্লাব স্প্রিং ঘার বাজানের।
টুর্নামেন্টের আয়োজক কমিটিকে মেইলের মাধ্যমে আসরে অংশ নিতে অনিচ্ছার কথা জানিয়েছে স্প্রিং ঘার বাজান ক্লাব কর্তৃপক্ষ।
তবে এরই মধ্যে দলটির টিকিট ফেয়ার ও অন্যান্য যাবতীয় খরচ পরিশোধ করা হয়েছে। আফগানিস্তানের ক্লাবটি টুর্নামেন্টে অংশ না নিলে বিকল্প হিসেবে অন্য একটি ক্লাব খুঁজতে হবে আয়োজকদের।
আগামী ২০ অক্টোবর থেকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট শুরু হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: