খেলা

বিশ্বকাপ বাছাইপর্ব: কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ
কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ

ফিফা ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে আজ-মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ।

বিশকেকে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে খেলা। ফ্যাবিও লোপেজের দায়িত্ব নেয়ার পর এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ। হোম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

কিরগিজদের মাঠে অ্যাওয়ে ম্যাচে রক্ষণে জোর দিয়ে খেলবে দল- দেশ ছাড়ার আগে এ কথা জানিয়েছিলেন লোপেজ। দলে কোনো ইনজুরি সমস্যা নেই।

দায়িত্ব নিয়ে দলে বিস্তর গবেষণা চালিয়েছেন ইতালীয়ান কোচ ফ্যাবিও লোপেজ। অনুশীলনে দলে অধিনায়কসহ কয়েকজন ফুটবলারের পজিশন পরিবর্তন করেছেন তিনি। অবশেষে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ডাগ আউটে অভিষেক হচ্ছে লোপেজের।

ম্যাচ ভেন্যু বিশকেকের আবহাওয়া বাংলাদেশের তুলনায় বেশ ঠাণ্ডা। দলে সব খোলোয়াড়ই ফিট আছেন। ফলে যে কেউ জায়গা পেতে পারেন লোপেজের একাদশে।

হোম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল স্বাগতিকরা। তাদের মাঠে খেলাটা তাই কঠিনই হবে। এ কারণেই ডিফেন্সে জোর দিয়ে খেলার কথা আগেই জানিয়েছেন বাংলাদেশ কোচ।

কিরগিজস্তানে পৌঁছে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের সদস্যরা ছাড়াও নতুন কোচিং স্টাফের সবাই কিরগিজদের বিপক্ষে বেশ সতর্ক। ফলে এ ম্যাচটি থেকে ভাল কিছু করার প্রত্যাশা অধিনায়ক মামুনুলের।

আগামী ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ। আট ম্যাচের মধ্যে চারটি খেলে ফেলেছে মামুনুল বাহিনী। এর মধ্যে হার তিনটিতে। আর ড্র তাজিকিস্তানের বিপক্ষে হোম ম্যাচে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ