খেলা

দল বদল না হলে কোনো ক্যাম্প নয়

হকি
হকি

দল বদল না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্যাম্পে অংশ নেবেন না হকি খেলোয়াড়রা। দ্রুত হকির অচল অবস্থা দূর করতে ও খেলোয়াড়দের স্বার্থে এমন পদক্ষেপ নিয়েছেন তারা।

বুধবার বিকেলে রাজধানীর আবাহনী ক্লাব মাঠে ক্লাবের স্ট্রাইকার পুষ্কর খীসা মিমো ও ডিফেন্ডার হাসান যুবায়ের নিলয় সাংবাদিকদের এ কথা বলেন।

বর্তমান পরিস্থিতি দূর করতে শিগগিরই হকির সকল কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়দের এগিয়ে আসার আবেদন জানিয়ে ইচ্ছা থাকার পরও, ক্যাম্পে অংশ না নেয়ার সিদ্ধান্তের জন্য সবার কাছে দুঃখও প্রকাশ করেন তারা।

প্রায় দু বছর ধরে মাঠে গড়াচ্ছে না হকির কোনো লিগ। ক্লাবগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে দীর্ঘদিন ধরেই মাঠে গড়ায়নি কোনো টুর্নামেন্ট।

এর আগে, হকির সব সমস্যা দূর করতে নির্বাহী কমিটির সকল সদস্য একযোগে পদত্যাগ করতে রাজি বলেও জানিয়েছিলেন ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ