খেলা

বার্সাকে টপকে ২য় স্থানে সেল্টা ভিগো

সেল্টা ভিগো
সেল্টা ভিগো

স্প্যানিশ লা লিগায়, বার্সেলোনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেল্টা ভিগো। ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে তারা।

লিগের অন্য ম্যাচে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

অ্যাওয়ে ম্যাচের শুরুতেই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচের নবম মিনিটে, কোকের সহায়তায় গোল করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্তোইন গ্রিজম্যান।

খেলার অন্তিম মুহূর্তে, ব্যবধান দ্বিগুন করে রোজি ব্লাঙ্কোরা। শেষ পর্যন্ত, রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনির শিষ্যরা। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ।

দিনের আরেক ম্যাচে, দেপোর্তিভো লা করুণার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যাথলেটিক বিলবাও।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ