খেলা

ইয়ুভেন্টাসের সঙ্গে ইন্টার মিলানের গোলশূন্য ড্র

 ইন্টার মিলান
ইন্টার মিলান

ইতালির শীর্ষ লিগ সিরি আ'তে, ইয়ুভেন্টাসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান। এদিকে, লিগে টানা তৃতীয় জয় পেয়েছে নাপোলি। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা।

ঘরের মাঠে, বর্তমান চ্যাম্পিয়ন ইয়ুভেন্টাসের মুখোমুখি হয় ইন্টার মিলান। পুরো ম্যাচে গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু'দল।

এর আগে, সান পাওলোতে ফিওরেন্টিনার মুখোমুখি হয় নাপোলি। ঘরের মাঠে ৪৬তম মিনিটে, লরেন্সো ইনসিনিয়ের গোলে এগিয়ে যায় নাপোলি।

৭৩তম মিনিটে, ম্যাচে সমতা আনে ফিওরেন্টিনা। তবে, দুই মিনিটের মধ্যে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের গোলে আরেকবার এগিয়ে যায় নাপোলি। শেষ পর্যন্ত, ঐ গোলেই জয় নিশ্চিত হয় তাদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ