খেলা

শেখ কামাল কাপ টুর্নামেন্ট-২০১৫

করাচি ইলেকট্রিক এফসির বিপক্ষে আবাহনী লিমিটেড ঢাকার জয়

শেখ কামাল কাপ টুর্নামেন্ট
শেখ কামাল কাপ টুর্নামেন্ট

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট-২০১৫ উদ্বোধনী ম্যাচে করাচি ইলেকট্রিক এফসি'কে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে আবাহনী লিমিটেড ঢাকা।

মঙ্গলবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে পাকিস্তান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করাচি ইলেকট্রিক এফসির বিপক্ষে খেলতে নামে ঢাকা আবাহনী।

শুরু থেকেই মাঝমাঠে দাপট দেখায় আবাহনী। ২০ মিনিটে সানডে চিজোবার পাস থেকে কেস্টারের শট গোলাম নবী না ফেরালে তখনই এগিয়ে যেতে পারতো আকাশী হলুদরা।

কিছুক্ষণের মধ্যেই ফ্রিকিক থেকে বাঁ পায়ের শটে এক অসাধারণ গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন ওয়ালী ফয়সাল।

৩০ মিনিটের মধ্যে আরো একটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেয় ঢাকা আবাহনী। সানডে চিজোবার হেডার এবার আর ফেরাতে পারেননি গোলাম নবী।

বিরতির আগে আবাহনী আধিপত্য বিস্তার করে খেললেও দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় করাচি। ৫২ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন করাচির রিয়াজ।

তবে ৭৪ মিনিটে করাচিকে আশার আলো দেখান মোহাম্মদ রাসুল। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ