ইউরোপের বর্ষ সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ্যু অখ-এর ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পাশে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির তিন ফুটবলার সার্জিও আগুয়েরো, কেভিন ডি ব্রুইন ও ইয়াইয়া তোরে।
ম্যানসিটির তিন ত্রয়ী ছাড়াও চেলসির এডেন হ্যাজার্ড ও আর্সেনালের অ্যালেক্সিস সানচেজও আছেন সংক্ষিপ্ত এ তালিকায়।
মনোয়নের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন জনপ্রিয় দুই তারকা মেসি ও রোনালদো। গেল সাতবার ব্যালন দ্যু অখ-এর খেতাব এ দুজনই ভাগাভাগি করে নিয়েছেন।
এদিকে, বায়ার্ন মিউনিখ গোলকিপার ম্যানুয়েল নয়্যার ও বার্সেলোনার সেন্টার-ব্যাক হাভিয়ের ম্যাশচের্যা্নো ছাড়া তালিকার অন্য সব ফুটবলারই মিডফিল্ডার নয়তো স্ট্রাইকার। সবচেয়ে বেশি এগারো খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন স্প্যানিশ লিগ থেকে।
এছাড়া জার্মান লিগ থেকে ছয়, ইতালিয়ান লিগ থেকে দুই এবং ফ্রেঞ্চ লিগ থেকে শুধু জ্লাতান ইব্রাহিমোভিচ জায়গা করে নিয়েছেন ২৩ জনের সংক্ষিপ্ত এ তালিকায়।