২৬ তারিখের পরিবর্তে ২২ অক্টোবর আগামী বৃহস্পতিবারই হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলোয়াড় বাছাই অনুষ্ঠান। ফ্র্যানঞ্চাইজি মালিকদের অনুরোধে এগিয়ে আনা হয়েছে সময়। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সেক্রেটারি ইসমাঈল হায়দার মল্লিক।
মঙ্গলবার দুপুরে টুর্নামেন্টের দল বরিশাল বানার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ নিয়ে তৃতীয় বারের মতো পরিবর্তন হলো খেলোয়াড় বাছাই অনুষ্ঠানের তারিখ। এর আগে ৩১ অক্টোবর বাছাই হবার কথা ছিল।
তবে জিম্বাবুয়ে সিরিজের আগে জাতীয় দলের খেলোয়াড়দের এবং বিদেশী সব খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যানঞ্চাইজি গুলোর পরিচিতি ও বানিজ্যিক কর্মকান্ড সেরে নেওয়ার পর্যাপ্ত সময় পাওয়ার জন্যই বাছাই অনুষ্ঠানের তারিখ এগিয়ে আনা হয়েছে।
এদিকে, ৬ আইকন প্লেয়ার মাশরাফি, সাকিব, তামিম, নাসির, মুশফিক ও মাহমুদুল্লাহও অন্যদের মতোই নীলামের জন্য থাকবেন বলে জানিয়েছেন টুর্নামেন্ট সেক্রেটারি।