খেলা

আইকন ক্রিকেটাররা যে দলে খেলবেন!

‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে ড্রাফট অনুষ্ঠান
‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে ড্রাফট অনুষ্ঠান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের জন্য ১৮৪ বিদেশি ও ৬ জন আইকনসহ ১৩০ জনের মধ্যে থাকা ক্রিকেটারদের দলে নিতে ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে ড্রাফট অনুষ্ঠান আয়োজন করা হয়। সেইসঙ্গে ৪ গ্রেডে থাকা, দেশি-বিদেশি ক্রিকেটারদের ‘প্লেয়ার্স বাই চয়েসের’ মাধ্যমে দলে ভিরিয়েছে আসরে ৬টি ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠান।

২০ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে উদ্বোধন হবে বিপিএলের তৃতীয় আসরের খেলা। ২ দিন বাদে শুরু হবে ব্যাট-বলের লড়াই, ১৫ ডিসেম্বর শেষ হবে টুর্নামেন্টটি।

জামজমাট পরিবেশে বিপিএল এর তৃতীয় আসরের ফ্র্যাঞ্চাইজিরা বেছে নিল তাদের পছন্দের খেলোয়াড়দের। ৪টি গ্রেডে সাজানো দেশি-বিদেশি ক্রিকেটারদের মধ্য থেকে সংখ্যানুক্রমে পছন্দের খেলোয়াড়কে নিজ দলে ভেড়ায় ৬টি ফ্রাঞ্চাইজি দল।

৬ আইকনের মধ্যে :

নাসির হোসেনকে ঢাকা ডিনামাইটস, মাশরাফি বিন মর্তুজাকে কুমিল্লা ভিক্টোরিয়ানস, তামিম ইকবালকে চিটাগং ভাইকিংস।

মুশফিকুর রহিমকে সিলেট রয়্যালস, সাকিব আল হাসানকে রংপুর রাইডার্স ও মাহমুদুল্লাহ রিয়াদকে পেয়েছে বরিশাল বুল'স।

পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনে বলেন, দলে নেয়া ক্রিকেটারদের সঙ্গে ৭ দিনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি শেষ করতে হবে ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠানের।

আগামী ২/১ দিনের মধ্যে বিপিএলের তৃতীয় আসরের ফিকশ্চার প্রকাশ করা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ