উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-রিয়াল মাদ্রিদের হাইভোল্টেজ ম্যাচে জয় পায়নি কেউ। ড্র করেছে সিএসকেএ মস্কো ও ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে, সেভিয়ার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এদিকে, এফসি আস্তানাকে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
‘এ’ গ্রুপের ম্যাচে আসরের ১০ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় পিএসজি। শুরু থেকে আক্রমণে-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে গোল আদায়ে ব্যর্থ হয় দুই জায়ান্ট দল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
এ ড্রয়ে পিএসজিকে টপকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ‘বি’ গ্রুপের ম্যাচে সিএসকেএ মস্কোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যান ইউ।
এদিকে, এফ সি আস্তানাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় অ্যাতলেটিকো মাদ্রিদ। অন্যদিকে, শেষ মুহূর্তের গোলে, সেভিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের নাটকীয় জয় পেয়েছে ম্যান সিটি।