ইউরোপা লিগে রুবিন কাজানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। এর ফলে টুর্নামেন্টের পরের পর্ব নিশ্চিত করেছে অলরেডরা। এদিকে, কাবালাকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষ হয়েছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। এছাড়া, পরের পর্বে পৌঁছেছে টটেনহাম ও মোনাকো।
‘বি’ গ্রুপের ম্যাচে রুবিন কাজানের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। ৩৬তম মিনিটে ওলেগ কুজমিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পরের মিনিটে, এমরে কানের গোলে সমতায় ফেরে অলরেডরা। বাকি সময় আর কোনো গোল না হলে, পয়েন্ট ভাগাভাগি হয় দুই দলের। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পরের পর্বের টিকেট কেটেছে লিভারপুল।
এদিকে, ‘সি’ গ্রুপের ম্যাচে কাবালার মুখোমুখি হয় বরুশিয়া ডর্টমুন্ড। ৩১, ৩৮ ও ৭২তম মিনিটে জার্মান জায়ান্টদের হয়ে তিন গোল করেন পিয়েরে এমেরিক ওবামেয়াং।
শেষ পর্যন্ত কাবালাকে ৩-১ গোলে হারায় বরুশিয়া ডর্টমুন্ড। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বরুশিয়া।