খেলা

হকির ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক

আবদুস সাদেক
আবদুস সাদেক

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আব্দুস সাদেক, সহ-সভাপতি করা হয়েছে খাজা রহমতউল্লাহকে। শুক্রবার সকালে গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ঘরোয়া লিগে দল বদলের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩-১৫ ডিসেম্বর। খেলোয়াড়রা যেন দ্রুত জাতীয় দলের ক্যাম্পে ফেরেন সে বিষয়েও আলোচনা হয়েছে এ সভায়।

গত প্রায় আড়াই বছর ধরে সংকট চলছে বাংলাদেশের হকিতে। ফেডারেশনের কর্মকর্তাদের ব্যর্থতায় এবং বারবার জাতীয় দলের খেলোয়াড়দের ক্যাম্প বর্জনে অবশেষে সরকারের উচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ আসে। হকির সভাপতি হিসেবে নিয়োগ পান এয়ার মার্শাল আবু এশরার।

তার সভাপতিত্বে সকালে হকি ফেডারেশনের গভর্নিং বডির বৈঠক বসে। এ বৈঠকে হকির ২টি পদে আনা হয়েছে পরিবর্তন। বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেককে ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়।

সাধারণ সম্পাদকের দায়িত্ব চ্যালেঞ্জিং তবে সবার সহযোগিতায় হকি ফেডারেশনে অচলাবস্থা কেটে যাবে বলে আশাবাদী বাংলাদেশ হকি ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুস সাদেক।

সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়ায় বাংলাদেশ হকি ফেডারেশন সহ-সভাপতি খাজা রহমদউল্লাহ বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ উঠেনি তার বিরুদ্ধে।

এদিকে, ঘরোয়া লিগে দল বদল না হওয়ায়, জাতীয় দলের খেলোয়াড়রা বর্জন করেছেন এসএ গেমসের ক্যাম্প। নতুন সভাপতির বিশ্বাস, হকির স্বার্থে খেলোয়াড়রা ফিরবেন জাতীয় দলের ক্যাম্পে। আগামী ১৩-১৫ ডিসেম্বরের মধ্যে দলবদল করতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ