ভারতে অনুষ্ঠিত ক্যারম আইসিএফ কাপ-২০১৫ তে দলগত ও ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশ জাতীয় দল ওয়ার্ল্ড র্যা ঙ্কিংয়ে স্থান করে নেয়ায় এক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ক্যারম ফেডারেশন। নয়া দিল্লিতে ক্যারম আইসিএফ কাপ-২০১৫ তে পুরুষ দলগত ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ জাতীয় দল।
শ্রীলঙ্কা, মালদ্বীপসহ ৮টি দেশকে হারিয়ে ব্যক্তিগত ইভেন্টে পুরুষ এককে সপ্তম হন মোহাম্মদ হেমায়েত মোল্লা। বিশ্ব র্যা ঙ্কিংয়ে দশম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আলী। এছাড়া নারী এককে নবম হন আফসানা নাসরিন।
এদিকে, প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: