খেলা

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট

করাচি ইলেকট্রিককে হারিয়ে সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে পাকিস্তানের করাচি ইলেকট্রিককে হারিয়ে সেমিফাইনালে পাড়ি জমিয়েছে চট্টগ্রাম আবাহনী। পাকিস্তানের ক্লাবটিকে. গোলে হারায় স্বাগতিকরা। দিনের আরেক ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করতে কোলকাতার শক্তিশালী ইস্ট বেঙ্গল ক্লাবের বিপক্ষে লড়ছে ঢাকা আবাহনী।

এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। জাহিদ-কিংসলের দ্বৈত আক্রমণে ম্যাচে দুর্দান্ত শুরু করে স্বাগতিকরা। একটি করে গোল ও একটি করে অ্যাসিস্ট করেন দুই জনেই। এর আগে আবশ্য অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় আরো একটি গোল।

তবে দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি করাচি ইলেকট্রিক। ২৫ মিনিটে মোহাম্মদ রাসুলের গোলে ব্যবধান কমায় পাকিস্তানের ক্লাবটি।

কিছুক্ষণের মধ্যেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জাহিদ।

বিরতিতে যাবার আগে পেনাল্টি থেকে গোল করে করাচি ইলেকট্রিকের মোহাম্মদ রাসুলও দ্বিতীয়বারের মতো স্কোরশিটে নিজের নাম লেখান ৩-২।

বিরতির পর একাধিক আক্রমণ চালায় চট্টগ্রাম আবাহনী। তবে ইউসিফ ইসাহ লাল কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় তারা।

ম্যাচের শেষদিকে পেনাল্টি পেয়ে মিস করেন চট্টগ্রাম ক্যাপ্টেন জাহিদ। তবে ফিরতি শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। শেষমেশ ৪-২ গোলের জয়ের পাশাপাশি, তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে, সেমিফাইনালের টিকেট কেটে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ