লা লিগাতে টেবিলের শীর্ষ চারে থাকা সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে লিগে টানা ১২ ম্যাচে অপরাজিত রইলো লসব্লাঙ্কোসরা।
এবারের মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলছে সেল্টা ভিগো। ৯ ম্যাচে এরই মধ্যে তারা সংগ্রহ করেছে ১৮ পয়েন্ট। টেবিলের শীর্ষ চারে থাকা এ দলটির বিপক্ষে অবশ্য জিততে কষ্ট হয়নি রিয়াল মাদ্রিদের। ম্যাচের আট মিনিটে রোনালদোর কোনাকুনি শট পৌছে যায় সেল্টা ভিগোর জালে।
এ মৌসুমে এটি সি আর সেভেনের ১২ তম লক্ষ্যভেদ। এরপর ব্রাজিলিয়ান রাইট ব্যাক ড্যানিলো করেছেন গোল। গ্রীষ্মের দলবদলে ২৩ মিলিয়ন পাউন্ডে রিয়ালে আসার পর এটি ড্যানিলোর প্রথম গোল।
এরপর সেল্টা ভিগোর হয়ে একমাত্র তবে দুর্দান্ত একটি গোল করেছেন নোলিতো। ৯০ মিনিটে মার্সেলোর গোল ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: