খেলা

বাফুফের প্রধান কোচ গঞ্জালো সানচেজ মোরেনো

গঞ্জালো সানচেজ মোরেনো
গঞ্জালো সানচেজ মোরেনো

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ৬ মাস মেয়াদের আনুষ্ঠানিক চুক্তি করলেন বয়সভিত্তিক দলের কোচ স্পেনের গঞ্জালো মোরেনো সানচেজ। রোববার দুপুরে এ উপলক্ষ্যে বাফুফে'তে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

অনুর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়দের ট্রায়াল নেবেন মোরেনো। এরপর সেখান থেকে ২১ ফুটবলারকে বাছাই করে প্রশিক্ষণ দেবেন তিনি।

আগামী ৬ মাসে ৭০টি সেশন পরিচালনা করবেন এই স্প্যানিয়ার্ড। এরপর ওইসব প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলারদের হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বিভিন্ন দলের বিপক্ষে ম্যাচ খেলার ব্যবস্থা করবে বাফুফে।

এর মধ্য দিয়ে ফুটবলারদের পারফর্মেন্স যাচাই করবে ফেডারেশন। পারফর্মেন্স পর্যালোচনা করে বাফুফে সিদ্ধান্ত নেবে মোরেনো'র সঙ্গে তারা চুক্তির মেয়াদ বাড়াবেন কি-না।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ