খেলা

ভারতকে হারিয়ে সিরিজ জিতল দ. আফ্রিকা

সিরিজ জিতল দ. আফ্রিকা
সিরিজ জিতল দ. আফ্রিকা

ভারতকে ২১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-২ এ সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৪৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২৪ রানে অলআউট হয় ভারত।

মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।

কুইন্টন ডি কক, ফ্যাফ ডুপ্লেসিস ও এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪৩৮ রানের পাহাড় গড়ে প্রোটিয়া।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৪৪ রানে রোহিত শর্মা ও ভিরাট কোহলির উইকেট হারায় ভারত।

মাঝে শিখর ধাওয়ান ও রাহানে কিছুটা প্রতিরোধ গড়লেও প্রোটিয়াদের বোলিং তোপে ২২৪ রানে সবকটি উইকেট হারায় ধোনি বাহিনী। ৪১ রানে ৪ উইকেট নেন রাবাদা। ৩৮ রানে ৩ উইকেট নেন ডেল স্টেইন। প্লেয়ার অব দ্য ম্যাচ হন কুইন্টন ডি কক। এবি ডি ভিলিয়ার্স জিতেন প্লেয়ার অব দ্য সিরিজের পুরষ্কার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ