স্প্যানিশ লা লিগায় এই বারকে ৩-১ গোলে হারিয়েছে জায়ান্ট বার্সেলোনা। হ্যাটট্রিক করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ।
লিগের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে কাতালানরা।
তবে সমতায় ফিরতে সময় নেয়নি স্বাগতিকরা। ২১তম মিনিটে সান্দ্রো রামিরেসের কাছ থেকে বল পেয়ে হেডে গোল করেন লুইস সুয়ারেজ। বিরতি থেকে ফিরে বার্সাকে লিড এনে দেন এই উরুগুয়ের তারকা।
৮৩তম মিনিটে, হ্যাভিয়ের মাসচেরানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় বার্সেলোনা। এর দুই মিনিট পরেই এইবারের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেজ।
শেষ পর্যন্ত, ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা। এ জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে পয়েন্টে ধরে ফেললো বার্সা। নয় ম্যাচে দু'দলের পয়েন্ট ২১।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: