স্প্যানিশ লা লিগায় আর্তিজ আদুরিজের জোড়া গোলে স্পোর্টিং গিজনকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাও।
সান মেমস বেরিয়া স্টেডিয়ামে, স্পোটিং গিজনের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে অ্যাথলেটিক বিলবাও। ২৩ মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় স্বাগতিকরা। ইনাকি উইলসনের অ্যাসিস্ট থেকে গোল করে বিলবাওকে লিড এনে দেন মার্কেল সুসেতা।
বিরতিতে যাবার আগে ব্যবধান দ্বিগুণ করেন আর্তিজ আদুরিজ। ম্যাচের ৬৭ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান এই স্প্যানিশ স্ট্রাইকার। সান্তার পাস থেকে গোল করে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন আর্তিজ আদুরিজ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: