ফুটবলের মাঠে অসদাচরণের কারণে চেলসি কোচ হোসে মরিনিয়োকে অভিযুক্ত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন এফ এ।
গত শনিবার প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে হেরে যায় ব্লুরা। সেই ম্যাচে ম্যাটিচকে লাল কার্ড দেখানোর প্রতিবাদের ম্যাচ অফিশিয়াল জন মোসের সঙ্গে খারপ আচরণ করেন হোসে মরিনিয়ো।
এরপর চেলসি বসকে মাঠ থেকে বের করে দেন মোসে।
এর আগে, রেফারির সঙ্গে বাজে আচরণের কারণে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুণতে হয়েছিল মরিনিয়োকে। লিগে বাজে ফর্মে থাকে চেলসি শেষ ১০ ম্যাচের ৫টিতেই হেরেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: