ভেন্যু পরিবর্তনের জন্য অস্ট্রেলিয়ার আবেদন ফিফা নাকচ করে দেয়ায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ১৪ নভেম্বর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।
১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে নির্ধারিত টেস্ট সিরিজ বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ফুটবল ম্যাচটিও নিরপেক্ষ ভেন্যুতে খেলার জন্য ফিফার কাছে আবেদন করে তারা।
তবে অস্ট্রেলিয়ার সেই আবেদন নাকচ করে দিয়ে বাংলাদেশেই ম্যাচ খেলার নির্দেশ দিয়েছে ফিফা।
এদিকে, অস্ট্রেলিয়া ফুটবল দলকে সর্বোচ্চ নিরাপত্তাই দেয়া হবে বলে জানিয়েছে বাফুফে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: