খেলা

ইংলিশ ক্যাপিটাল ওয়ান কাপ থেকে বাদ চেলসি

ইংলিশ ক্যাপিটাল ওয়ান কাপ
ইংলিশ ক্যাপিটাল ওয়ান কাপ

ইংলিশ ক্যাপিটাল ওয়ান কাপে জায়ান্টদের দর্প চূর্ণ করেছে ছোট দলেরা। স্টোক সিটির কাছে পেনাল্টি শ্যুট আউটে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে চেলসি। আর নিজেদের মাঠে আর্সেনালকে শেফিল্ড ওয়েন্সডে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে।

অচেনা প্রতিপক্ষের বিপক্ষে স্কোয়াডের তরুণ ফুটবলারদের নামিয়ে দিয়েছিলেন গানার বস আর্সেন ওয়েঙ্গার। আর তাদের নিয়ে শেফিল্ডের ফুটবলাররা ছেলেখেলায় মেতে ওঠে। একে একে গোল করেন রস ওয়ালেস, লুকাস হোয়াও ও স্যাম হাচিস্টোন।

এদিকে, ইনজুরিতে পড়েছেন আর্সেনালের দুই তারকা চেম্বারলেইন ও থিও ওয়ালকট। চেলসির দুর্দশা কাটছেই না। স্টোক সিটির বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পেনাল্টি শ্যুট আউটে ব্লুজ কিপার থিবো কর্তোয়াকে হারিয়ে দেন স্টোক সিটির গোলবারের নিচে দাঁড়ানো বাটল্যান্ড। এডিন হ্যাজার্ডের স্পট কিক আটকে দেন তিনি।

পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হয় চেলসিকে। মৌসুমে ১৬ ম্যাচে এটি চেলসির অষ্টম হার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ