শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার মুখোমুখি হচ্ছে ঢাকা মোহামেডান ও কোলকাতার ক্লাব কিংফিশার ঈস্ট বেঙ্গল। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শুরু হবে ম্যাচ।
টুর্নামেন্ট শুরুর আগে ইঈস্ট বেঙ্গল ক্যাম্প জানিয়েছিল চ্যাম্পিয়ন হতে এসেছে তারা।
গ্রুপ পর্বে একটি ম্যাচ ড্র ও ২টি ম্যাচ জিতেছে সফরকারি দলটি। ‘বি’-গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে কোলকাতার জায়ান্টরা।
এদিকে, গ্রুপ পর্বে আফগান ক্লাব স্পিনগার বাজানের কাছে ১-০ গোলে হারলেও পরের ম্যাচ দুটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মোহামেডান। ৬-১ গোলে সলিড এফসিকে উড়িয়ে দিয়েছে তারা।
এরপর মোহামেডান ডার্বিতে কোলকাতা মোহামেডানের বিপক্ষে ২-১ গোলে জিতে জায়গা করে নিয়েছে সেমির লড়াইয়ে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: