তাজিকিস্তানের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার প্রাথমিক স্কোয়াডের ২৯ সদস্যের মধ্যে প্রথম দিন অনুশীলনে যোগ দিয়েছেন ২২ জন ফুটবলার।
১২ নভেম্বর বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে, স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেনসহ আরো কিছু খেলোয়াড় চট্টগ্রাম আবাহনীর হয়ে, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট খেলছেন। তাই অনুশীলনে যোগ দেন নি সবাই। তাজিকিস্তানের সঙ্গে হোম ম্যাচে গেল ১৬ জুন ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।
২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাইপর্বের বি গ্রুপের ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে বাংলাদেশ। তাজিকিস্তান থেকে ফিরে, ১৭ নভেম্বর ঘরের মাঠে, ফিরতি লেগে এশিয়ার এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিপঙ্গে খেলবে মামুনুল বাহিনী।