খেলা

দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডেতে হারল বাংলাদেশ এ-দল

বাংলাদেশ এ-দল
বাংলাদেশ এ-দল

দক্ষিণ আফ্রিকা ট্যুরে নিজেদের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ এ-দল। নর্দান অ্যাকাডেমির কাছে ১২ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৯ অক্টোবর গুটেং ক্লাবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সফরকারীরা।

প্রিটোরিয়ার আইরিন ভিলেজার্স ফিল্ডে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭৮ রান করে নর্দান অ্যাকাডেমি।

সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারের আগেই অলআউট হন তারা। দুটি করে উইকেট নেন তিন পেসার আল-আমি, কামরুল হাসান রাব্বি ও মোহাম্মদ শহীদ।

এছাড়াও সাকলাইন সজীব ও মাহমুদুল হাসান নেন একটি করে উইকেট। কিন্তু ১৭৯ রানের ছোট টার্গেচ তাড়া করতে নেমে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশ এ-দলের।

সৌম্য-রনির ৪৩ রানের ওপেনিং পার্টনারশিপের পর আর দাঁড়াতে পারেনি কোনো জুটি। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শহীদ। এছাড়াও রাব্বির ব্যাট থেকে আসে ৩৫ রান। ১২ রানে জেতে নর্দান অ্যাকাডেমি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ