খেলা

এবারো এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ

এশিয়া কাপ ক্রিকেটে
এশিয়া কাপ ক্রিকেটে

টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাশেষে এমনটাই জানা গেছে।

এশিয়া কাপ ২০১৬ হবার কথা ছিল ভারতে। তবে বিসিসিআই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী না হলে বাংলাদেশে এশিয়া কাপ হবে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপান।

এসিসির সাম্প্রতিক সভাশেষে বিষয়টি প্রায় নিশ্চিত। এবারই প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের পরিবর্তে, টি-টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন হবার কথা। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত হতে পারে টুর্নামেন্টটি।

এর আগে, ২০১২ ও ২০১৪ সালেও এশিয়া কাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ