জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৮ সদস্যের দল বুধবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ কামরুল ইসলাম রাব্বি। তবে, ইনজুরির কারণে ডাক পাননি পেসার রুবেল হোসেন।
বৃহস্পতিবার শুরু হয়েছে অনুশীলন। ২ নভেম্বর ৩টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে আছেন তামিম ইকবাল, আনামুল হক বিজয়, লিটন কুমার দাশ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, শাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, যুবায়ের হোসেন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার আল আমিন হোসেন। প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার কামরুল ইসলাম রাব্বিও।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: