খেলা

দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল আসছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট
দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট

অবশেষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ৩ নভেম্বর বাংলাদেশ আসছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। সফরে সালমা বাহিনীর বিপক্ষে ৩টি ওয়ান ডে ও ৪টি টি-টোয়েন্টি খেলবে তারা।

সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৩ নভেম্বর ঢাকায় নেমেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে প্রোটিয়া নারীরা।

দুই দিনের অনুশীলন শেষে ৬, ৮ ও ১০ নভেম্বর খেলা হবে তিনটি ওয়ান্ডে। টি টোয়েন্টি ম্যাচগুলো হবে ১২, ১৩, ১৫ ও ১৬ নভেম্বর। এ মাসের ১৫ অক্টোবর নারী ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠানোর কথা ছিল দক্ষিণ আফ্রিকার।

তবে নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করে। একই কারণে নির্ধারিত সময়ে নারী দলকে পাঠাতেও অস্বীকৃতি জানায় দক্ষিণ আফ্রিকা।

তবে আইসিসি সভায় নিরাপত্তার বিষয়ে তাদের সব শঙ্কা দূর করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ