খেলা

স্প্যানিশ লিগ: জয় পেলো রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা

স্প্যানিশ লিগ
স্প্যানিশ লিগ

স্প্যানিশ লিগে যথারীতি জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লাস পালমাসকে ৩-১ গোলে রিয়াল ও গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ১০ ম্যাচে দুদলের সমান ২৪ পয়েন্ট থাকলেও, গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে গোল করেছেন ইসকো, ক্রিশ্চিয়ানো রোনালদো ও হেসে রদ্রিগেজ। মৌসুমে নিজের অষ্টম গোল করেছেন সি আর স্যাভেন। লাস পালমাসের হয়ে একমাত্র গোলটি করেছেন সান্তানা ত্রুহিলো। ৩-১ গোলে জেতে রিয়াল মাদ্রিদ।

এদিকে, সহজেই জিতেছে বার্সেলোনাও। লিওনেল মেসির অনুপস্থিতিতে গোল করার কাজ ভালোভাবেই করছেন লুইস সুয়ারেজ ও নেইমার। দুই জনেই গোল করেছেন ম্যাচে। মেসি ইনজুরিতে পড়ার পর থেকে স্প্যানিশ লিগে ৭টি করে মোট ১৪টি গোল করেছেন এ জুটি।

আর সুয়ারেজের গোলটি তার ক্যারিয়ারের ৩০০তম গোল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ