খেলা

উত্তেজনাপূর্ণ প্রথম ওয়ানডেতে এগিয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা

টান টান উত্তেজনাপূর্ণ প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেলো শ্রীলঙ্কা।

বৃষ্টিবিঘ্নিত ২৬ ওভারের খেলায় ক্যারিবীয়দের দেয়া ১৬৩ রানের টার্গেট ৭ বল হাতে রেখেই টপকে যায় লঙ্কানরা।

টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৪ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য ২৬ ওভারে কমিয়ে আনা হয়।

আন্দ্রে রাসেলের ৪১ ও জেসন হোল্ডারের ঝড়োগতির ৩৬ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৯ রান তোলে ক্যারিবীয়রা।

ডি এল মেথডে ১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাণ্ডব শুরু করেন দিলশান। তিনি ফিরে যান ব্যক্তিগত ৫৯ রানে।

তবে, সুনীল নারাইনের ঘূর্ণি জাদুতে ধস নামে লঙ্কানদের ইনিংসে। শেষ পর্যন্ত ১ উইকেট ও ৭ বল হাতে রেখে জয় পায় শ্রীলঙ্কা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ