২০০৯ সালের পর প্রথমবারের মতো লাৎসিও'র মাঠে জয় পেয়েছে এসি মিলান। ইতালিয়ান সিরি আ'য় 'ঈগলস'দের ৩-১ গোলে হারিয়েছে রোজানেরিরা।
এরমধ্য দিয়ে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বর স্থান অক্ষুন্ন রাখলো এসি মিলান। সমান খেলায় এক পয়েন্ট কম লাৎসিওর।
স্তাদিও অলিম্পিকো'তে ২৫ মিনিটেই মিডফিল্ডার আন্দ্রে বার্তোলাচ্চি'র গোলে লিড নেয় এসি মিলান। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে মেক্সেস। ঘরের মাঠে তেমন একটা সুবিধা করতে পারেনি লাৎসিও। উল্টো আরো একটা গোল খেয়েছে তারা।
৭৯ মিনিটে ব্যবধান ৩-০তে বাড়িয়ে নেন মিলানের কলম্বিয়ান ফরোয়ার্ড কার্লোস বাক্কা। শেষদিকে, সান্তনাসূচক একটি গোল করেন লাৎসিও'র রিকার্ডো কিসনা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিনিসা মিয়ালোভিচের শীষ্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: