বাংলাদেশ সফরে আজ (মঙ্গলবার) আসছে না দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। সফর পেছানোর সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।
বিসিবির মিডিয়া কমিটি প্রধান জালাল ইউনুস বলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে এ সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে এ সিরিজটি তারা বাতিল করেনি। আগামী ৪-৫ দিনের মধ্যে নতুন করে বাংলাদেশে আসার তারিখ জানাবে তারা।
এর আগে নিরাপত্তার অজুহাতে এ সফরের সূচি পরিবর্তন করেছিল দেশটি। তবে এবার খেলোয়াড়দের ব্যক্তিগত কারণে দেখিয়ে কয়েক দিনের জন্য সফর পিছিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এ সিরিজ।
এদিকে, ১৫ নভেম্বর আসছে জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: