ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। ১১ ম্যাচ শেষে লিগ টেবিলের পঞ্চম স্থানে স্পাররা।
হোয়াইট হার্ট লেন স্টেডিয়ামে, অ্যাস্টন ভিলার বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় টটেনহাম। ম্যাচের তৃতীয় মিনিটে ড্যানি রোসের সহায়তায় গোল করেন মৌসা ডেম্বেলে।
বিরতির আগ মুহূর্তে, ব্যবধান দ্বিগুণ করে টটেনহাম। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে, এক গোল শোধ করে অ্যাস্টন ভিলা।
খেলার শেষ দিকে, স্পারদের হয়ে আরো এক গোল করেন হ্যারি কেন। নির্ধারিত সময় শেষে, অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলের জয় পায় স্পাররা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: