খেলা

জাতীয় ক্রিকেট লিগ

খুলনার চতুর্থ এনসিএল শিরোপা জয়

খুলনা বিভাগ
খুলনা বিভাগ

ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতল খুলনা বিভাগ। ষষ্ঠ রাউন্ডের ম্যাচের শেষ দিনে রংপুর বিভাগের সঙ্গে ড্র করেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জিতল তারা। এটি ছিল খুলনার চতুর্থ জাতীয় ক্রিকেট লিগ শিরোপা।

৭ উইকেটে ৩২৪ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনে খেলতে নামে রংপুর বিভাগ। তবে ৩৪৪ রানেই শেষ হয় তাদের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ৭ উইকেটে ২৮৬ রান করে খুলনা বিভাগ। পয়েন্ট ব্যবধানে সবার চেয়ে এগিয়ে থেকে জাতীয় ক্রিকেট লিগের শিরোপা নিশ্চিত করে তারা।

প্রথম স্তরের আরেক ম্যাচে, ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচটি ড্র হয়। দ্বিতীয় স্তরের ম্যাচে, চট্টগ্রাম বিভাগের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্তরে উঠেছে বরিশাল।

দ্বিতীয় স্তরে নেমে গেছে রংপুর বিভাগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ