খেলা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত রিয়ালের

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

নিজেদের মাঠে প্যারিস সেইন্ট জার্মেইকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে রাফায়েল বেনিতেজের দল। জার্মান ক্লাব বরুশিয়া মুনশেনগ্লেডব্যাখ ঠেকিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের জয়রথ। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

শেষ ১৬'তে যাওয়ার মোকাবেলায় ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ ও পিএসজির একের পর এক গোলের চেষ্টা বিফলে যাচ্ছিল। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো ইনজুরিতে পড়লে তার বদলে মাঠে নামেন নাচো ফার্নান্দেজ। নেমেই বাজিমাত করেন তিনি। ৩৫ মিনিটে ম্যাচে তার একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

৪৫ মিনিটে পিএসজির সবথেকে ভাল সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এডিনসন কাভানি। এদিকে জিতেছে ইংল্যান্ডের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।

ম্যানসিটি ৩-১ গোলে সেভিয়াকে হারিয়ে উঠে এসেছে গ্রুপের শীর্ষে। আর ওয়েইন রুনির একমাত্র গোল সিএসকেএ মস্কোর বিপক্ষে জয় এনে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ