তাজিকিস্তানের সঙ্গে ২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে শুক্রবার ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপ নিশ্চিত করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের।
২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে নিজেদের ষষ্ঠ ম্যাচে, বাংলাদেশের প্রতিপক্ষ এবার তাজিকিস্তান। নতুন ইতালিয়ান কোচের অধীনে এটি দ্বিতীয় ম্যাচ মামুনুলদের।
বাছাইপর্বের প্রথম লেগের হোম ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো টাইগাররা। গ্রুপে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকা বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা আগেই প্রায় শেষ হলেও, এশিয়ান কাপে খেলার সুযোগ এখনো আছে। সে জন্য জিততে হবে তাজিকদের বিপক্ষে।
সংবাদ সম্মেলনে অধিনায়ক বললেন জয়ের ব্যাপারে তার দল আত্মবিশ্বাসী।
এ ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যে চূড়ান্ত স্কোয়াডে নতুন মুখ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাসুক মিয়া জনি। বাদ পরেছেন জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেন।
নতুনদের নিয়েই এগিয়ে যাওয়ার কথা বললেন দলের ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ।
১২ নভেম্বর বিকেল ৫টায় দুশামবের পামির স্টেডিয়ামে হবে তাজিকিস্তানের সঙ্গে বাংলাদেশের এ ফিরতি ম্যাচ।