ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে, রাশান ক্লাব রুবিন কাজানকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল।
কাজান অ্যারিনা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমন ও পাল্টা আক্রমনে চলতে থাকে খেলা। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। ৫২ মিনিটে জর্ডান ইবের গোলে লিড নেয় অলরেডরা। বাকি সময়ে আর কোন গোল না হলে রাশান ক্লাবটির মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
দিনের আরেক ম্যাচে, কাবেলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। কাবেলার বিপক্ষে প্রথমার্ধেই রিউস ও এমরিকের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বরুশিয়া। ৬৭ মিনিটে আত্বঘাতি গোল করেন সার্গেই।
মিনিট তিনেক পর হেনরিক এমকাটারিয়া গোল করে ব্ল্যাক এন্ড ইয়েলোদের ৪-০ ব্যবধানের জয় এনে দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: