বিশ্বকাপ থেকে যেভাবে পারফর্ম করছে বাংলাদেশ, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জিম্বাবুয়ের বিপক্ষে জেতা সম্ভব বলে মনে করেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তজা।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রস্তুতি ম্যাচে হেরে কিছুটা চিন্তিত হলেও মাশরাফি বলেন, জিম্বাবুয়েকে হালকা করে দেখার কিছু নেই— তারা ভালো খেলেই জয় পেয়েছে। তাদের টিম কম্বিনেশনও দারুণ।
পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ তিন সিরিজে আক্রমণাত্মক ক্রিকেট খেলেই জিতেছে বাংলাদেশ। আগের তিন সিরিজের চেয়ে এবার খেলায় ভিন্নতা আনতে চেয়ে দলপতি বলেন, যেভাবে খেলছিলাম সেখানে বদলের প্রয়োজন নেই— আত্মবিশ্বাস থাকলেই হয়ে যাবে।
আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে—উল্লেখ করে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করাও অসম্ভব নয় বলে মনে করেন মাশরাফি।
যেকোনো সিরিজের প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটি জিততে পারলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস চলে আসে। প্রথম ম্যাচটি জিততেই মাঠে নামবে টাইগাররা এমনটাই সাংবাদিকদের জানান তিনি।