মোহালি টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ১০৮ রানে হারিয়েছে ভারত। এ জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।
২ উইকেটে ১২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। ২০০ রানে শেষ হয় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ২১৮ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে, ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।
বড় স্কোর গড়তে ব্যর্থ হন প্রোটিয়া ব্যাটসম্যানরা। ১০৯ রানেই অলআউট হয় সফরকারীরা। ১০৮ রানে মোহালি টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ১-০ তে লিড নেয় ভারত। ২১ রানে ৫ উইকেট নেন জাদেজা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: