খেলা

অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

সফরকালীন সময় অস্ট্রেলিয়া ফুটবল দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজি নিরাপত্তা প্রতিনিধি দলের বৈঠকের পর এসব তথ্য জানানো হয় গণমাধ্যমকে।

আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া ফুটবল দলের হেড অব সিকিউরিটি মার্ক সালিবা।

এদিকে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান জানিয়েছেন, অষ্ট্রেলিয়া দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলতে ১৪ নভেম্বর ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। ১৭ নভেম্বর ম্যাচটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংকিত অজি ফুটবল দল। একই কারণে গত সেপ্টেম্বরে সফর বাতিল করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ফুটবল ফেরাডেশন নিরাপত্তা নিয়ে সংশয়ের কথা জানিয়ে তাদের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার আবেদন করেছিল ফিফার কাছে। তবে ফিফা তা নাকচ করে দেয়ায় খেলা হবে ঢাকাতেই।

এরপর বাংলাদেশের পরিস্থিতি দেখতে ঢাকায় আসে অষ্ট্রেলিয়া নিরাপত্তা প্রতিনিধি দল। রোববার তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন। এসময় অস্ট্রেলিয়া ফুটবল দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ