খেলা

টেস্ট ক্রিকেটে ১৬ বছরে পদার্পন বাংলাদেশের

টেস্ট ক্রিকেট
টেস্ট ক্রিকেট

টেস্ট ক্রিকেটে ষোলো বছরে পা রাখলো বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছিল টাইগাররা।

মঙ্গলবার টেস্ট অভিষেকের ১৫তম বার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিনটি উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিএসএ। বাংলাদেশের আট টেস্ট অধিনায়কের নামে ৮টি ঘোড়ার গাড়ি থাকবে এই শোভাযাত্রায়। অভিষেক টেস্টের রেপ্লিকা জার্সি গায়ে র্যা লিতে অংশ নেবেন স্বেচ্ছাসেবীরাও।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয়ে র্যা লি শেষ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা ৩টায়। পনেরো বছরে ৯৩টি টেস্ট খেলে টাইগারদের জয় ৭টি, ড্র ১৫টি ও হার ৭১টি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ