দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন-ডিএফবির সভাপতি উলফগ্যাং নিয়ের্শবাখ। ২০০৬ বিশ্বকাপে জার্মানিকে আয়োজক বানানোর জন্য তিনি ফিফাকে ৪.৯ মিলিয়ন পাউন্ড ঘুষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফাকে এ অর্থ দেয়া তার রাজনৈতিক দায়িত্ব ছিল বলে মন্তব্য করেছেন ডিএফবি সভাপতি। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে সবসময় স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছেন বলেও দাবি তার।
গত ৩ নভেম্বর কর ফাঁকি দেয়ার বিষয়ে ডিএফবি হেডকোয়ার্টারে তল্লাশি চালায় ফ্রাঙ্কফুর্ট পুলিশ। সেই তদন্ত করতে গিয়ে ২০০৬ বিশ্বকাপ আয়োজক হবার জন্য ঘুষ দেবার বিষয়টি উঠে আসে।
সম্প্রতি প্রসিকিউটরের অফিসের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: