খেলা

টানা পঞ্চম সিরিজ জয় বাংলাদেশের

 বাংলাদেশ
বাংলাদেশ

জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪২ রানের টার্গেট দেয় টাইগাররা। জবাবে, ৪৩ ওভার ২ বলে ১৮৩ রান তুলতেই সবকটি উইকেট হারায় সফরকারীরা।

প্রথম ওয়ানডের মতোই দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেটে ২৪১ রান করে টাইগাররা।

ইমরুল ৭৬, নাসির ৪১ ও সাব্বির করেন ৩৩ রান। ৩ উইকেট নেন তিনাশে পানিয়াঙ্গারা। ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই জবাব দিতে থাকে জিম্বাবুয়ে। ৭৮ রানে চার উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে রাখে স্বাগতিকরা।

তবে পঞ্চম উইকেটে ৭৩ রান যোগ করে জিম্বাবুয়েকে খেলায় ফেরানোর চেষ্টা করেন চিগুম্বুরা ও রাজা। এ দুজনকে আউট করেন আল-আমিন। এরপর আর ক্রিজে টিকতে পারেননি অন্যরা।

৪৩ ওভার ২ বলে অলআউট হয় জিম্বাবুয়ে। ৫৮ রানে জেতে টাইগাররা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ