অ্যাথলেটিক্সের সবধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করতে চায় ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি-ওয়াডা। সম্প্রতি রাশিয়ার অ্যাথলেটিক্স ও অ্যাথলিটদের নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছে ওয়াডা।
রাশান ফেডারেশনকে ২০১৬ সালের অলিম্পিক গেমসে নিষিদ্ধ করার ব্যাপারে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান ডিক পাউন্ড।
২০১২ সালের লন্ডন অলিম্পিকে অংশ নেয়া রাশান অ্যাথলিটরা ডোপিংয়ের সঙ্গে জড়িত ছিল বলে দাবি তাদের। ডোপিংয়ের বিষয়ে অ্যাথলিটরা সরকারি সহযোগিতা পেয়েছে বলেও অভিযোগ করেছে বিশ্বের ডোপিং বিরোধী সংস্থাটি।
তাদের রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার ৫ অ্যাথলিট ও ৫ কোচকে আজীবন নিষিদ্ধ করা উচিত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: