তৃতীয়বারের মতো প্রতিপক্ষকে ব্যাক টু ব্যাক হোয়াইটওয়াশের সুযোগ বাংলাদেশের সামনে এসেছে।
গত ২০১৪ সালে জিম্বাবুয়েকে এবং এ বছর পাকিস্তানকে বাংলাওয়াশ করে মাশরাফির দল। বছর ঘুরতেই আবারো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিতের পর সফরকারীদের বিপক্ষে ৩-০ ব্যবধানের সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের সামনে।
রাজধানীর মিরপুর স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে হালকা অনুশীলন সেরে নিয়েছে টিম বাংলাদেশ। তবে দিনের পুরো সময়টা হোটেলে কাটিয়েছে ডেব হোয়াটমোরের জিম্বাবুয়ে দল। কাল-বুধবার দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।
জিম্বাবুয়েকে দিয়ে গতবছরের হাতাশা কাটিয়ে উঠে বাংলাদেশ দল এবার সেই দলটির বিপক্ষে বছরে শেষ সিরিজেও নিজেদের দাপট ধরে রেখেছে বাংলাদেশ। স্বপ্নের এক বিশ্বকাপের পর বদল যাওয়া বাংলাদেশের সামনে একে একে নাস্তানাবুদ পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এবার সেই জিম্বাবুয়েকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে মাশরাফির দল।
তৃতীয় ও শেষ ওয়ানডের আগে তাইতো ফুর ফুরে মেজাজে টিম বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে কড়া রোদ থাকলেও অনুশীলনে নেই কোনো ক্লান্তি, চোখে-মুখে শুধুই জয়ের নেশা ক্রিকেটারদের। সাকিব দেশে না থাকায় শেষ ম্যাচের ১৪ সদস্যের দলে ঢুকেছেন এনামুল হক বিজয়। প্রথম দু'ম্যাচে ব্যাট হাতে লিটন কুমার সুবিধা করতে না পারায় এ ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে তাকে। সেরা একাদশে খেলতে পারেন এনামুল হক বিজয়। পরিবর্তন আসলেও নিজেদের সাফল্য ধরে রাখার কথা বললেন টাইগার পেসার।
তবে অনুশীলন করেনি জিম্বাবুয়ে দল। পুরো সময়টা কাটিয়েছে হোটেলে। প্রস্তুতি ম্যাচ জিতে সবাইকে তাক লাগিয়ে দিলেও মূল ম্যাচে দাঁড়াতে পারে নি কেউই সেইজন্যই কি লজ্জায় মাঠে নামেননি ডেভ হোয়াটমোরের শিষ্যরা।