খেলা

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে বধের পরিকল্পনা

বাংলাদেশ-জিম্বাবুয়ে
বাংলাদেশ-জিম্বাবুয়ে

ওয়ানডে সিরিজে বাংলা ওয়াশের পর টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে বধের পরিকল্পনা বাংলাদেশের। এদিকে, ওয়ানডেতে ভরাডুবি হলেও টি-টোয়েন্টিতে ঘুরে দাড়াতে চায় সফরকারীরা।

আগামীকাল (শুক্রবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হচ্ছে বিকেল ৫টায়।

সময়ে ওয়ানডেতে সম্প্রতিক সাফল্যের মতো তেমন উজ্জ্বল নয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরমেন্স। এ পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলে মাত্র ১২টি জয় টাইগারদের।তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজে ফেবারিট বাংলাদেশই।

ওয়ানডেতে দারুণ ছন্দে থাকা মাশরাফি বিন মর্তুজার দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়ে ট্রফি নিজেদের কাছে রেখে দিয়েছে টাইগাররা।

ওডিআই'তে ব্যাক টু ব্যাক হোয়াইটওয়াশের পর এবার পালা টি-টোয়েন্টির। ওয়ানডে সিরিজের দল অপরিবর্তিত রেখে টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ২০ ওভারের ম্যাচেও ওয়ানডের ফলাফলের পুনরাবৃত্তি দেখতে চায় বোর্ড।

এ পরিসরে এর আগে দুই দলের দেখা হয়েছে ৩ বার, এর মধ্যে ২ বার বাংলাদেশ আর একবার জয় পেয়েছে জিম্বাবুয়ে। তাই সাম্প্রতিক ফর্মের সঙ্গে পরিসংখ্যানেও জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থেকে সিরিজ শুরু করবে মাশরাফি বাহিনী।

সংক্ষিপ্ত ঘরানার ক্রিকেটে বাংলাদেশের সবশেষ জয় পাকিস্তানের বিপক্ষে। সেটিও ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেই।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচকেই গুরুত্বপূর্ণ মনে করছে হাথুরুসিংহের শীষ্যরা।

এদিকে, সিরিজে এখনো পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে অন্তত একটি জয় চায় সফরকারীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ