আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচটিও ড্র হয়েছে। বুয়েন্স এয়ার্সে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।
রিভার প্লেইটস মোনুমেন্টাল স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচের শুরুতে লিড নেয় আর্জেন্টিনা। এজিকুয়েল লাভেজ্জির গোলে স্বাগতিকরা বিরতির আগেই ১-০ তে এগিয়ে যায়।
তবে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও কার্লোস তেভেজের মতো খেলোয়াড়দের অভাব ভালোভাবেই টের পেয়েছে বিশ্বকাপের রানার্সআপরা।
চোটের কারণে এ ম্যাচে খেলতে পারেননি তারা। অন্যদিকে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিল দলে ফেরেন নেইমার।
তবে ভালো খেলতে পারেননি সেলেসাও অধিনায়ক।
বিরতির পর লুকাস লিমার গোলে সমতা আনে ব্রাজিল। ম্যাচের শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ডের দেখা পেয়ে মাঠ ছাড়েন সেলেসাও ডিফেন্ডার ডেভিড লুইস। ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: